জাতীয়

ন্যায্য মজুরির দাবিতেই নৌ-শ্রমিকদের ধর্মঘট : শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, নৌযান শ্রমিকদের ধর্মঘটের দায় যতটা না সরকারের, তার চেয়ে বেশি মালিকদের। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য দাবি পূরণ হচ্ছে না বলেই তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। সরকারের দায়িত্ব আলাপ আলোচনা করে এর সমাধান করা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি এখন একটি কুঁজোর দলে পরিণত হয়েছে। তারা আন্দোলন আন্দোলন বলে, কিন্তু আন্দোলন আর করতে পারে না। বিভিন্ন আন্দোলনের ওপর ভর করে তারা সরকারের পতন ঘটাতে চায়। কিন্তু এ সরকার জনগণের রায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। কারো দয়া বা করুণায় সরকার আসে নাই। সরকার তার নিজস্ব গতিতেই পরিচালিত হয়। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছেন বলেই সরকার দীর্ঘ সময় অতিক্রম করছে।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নানা কৌশল অবলম্বন করছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ তাদের ভোট দেয় না, কারণ তারা মানুষ পুড়িয়ে হত্যা করে, পেট্রোল বোমা মারে।

এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন শাজাহান খান।
তার সঙ্গে এসময় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ওসমান আলী, ঢাকা মহানগর কমিটির নেতারা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা