ছবি: সংগৃহিত
জাতীয়

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের সুপারিশসমূহ জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার এগিয়ে নিতে ইতোমধ্যে একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১৩৩টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। এর মধ্যে অধিকাংশই বর্তমান সরকার গ্রহণ করেছে। যেগুলো এখনো বাকি রয়েছে, সেগুলো সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে জুলাই সনদের নির্দেশনা অনুসারে এগিয়ে নেওয়া হবে।

হবিগঞ্জে এনসিপির দায়ের করা মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি আদালত, আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সরকারের নিয়ন্ত্রণে থাকত, তাহলে মামলাই হতো না। যেহেতু মামলা হয়েছে, তাই সেটি আইন অনুযায়ী তদন্ত হবে এবং তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার আইনগতভাবে যতটুকু করণীয় ছিল, তা করেছে। এখন তিনি নিজেই দেশে ফেরার কথা বলেছেন। তিনি দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করবেন এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে আইনের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া সম্পত্তি বণ্টনসংক্রান্ত আইন নিয়ে তিনি বলেন, বাবা-মা জীবদ্দশায় সন্তানদের সম্পত্তি দান করার পর অনেক সময় নিজেদের জন্য কিছুই অবশিষ্ট থাকে না এবং শেষ বয়সে অসহায় হয়ে পড়েন। এমন পরিস্থিতি প্রতিরোধে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন আদালতের নজির বিবেচনায় রেখে তাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা