সংগৃহীত ছবি
জাতীয়

বোমা বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শনিরআখড়ায় খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে নুর ইসলাম (৮) বছর বয়সী এক শিশুর কব্জি উড়ে গেছে।

আরও পড়ুন: আলজেরিয়া-মিশর সফরে পররাষ্ট্রসচিব

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শিশুটির মা বিউটি বেগম জানান, আমার স্বামী রিকশা চালায় এবং আমি বাসায় কাজ করি। বিকেল ৪টার দিকে সে বাইরে বড়ই পারতে গিয়ে বোমা সাদৃশ্য একটি বস্তু পায়। তখন আমি বসে বাসায় টিভি দেখছিলাম। আমরা সেটা দেখে বুঝতে পারিনি এটা কোনো বোমা। পরে আমার ছেলে ওই বস্তুটিকে বালতির ভেতর পানি দিয়ে ভিজিয়ে রেখে একটি পিন টান দিলেই বিস্ফোরণ হয়। আমার ছেলের ডান কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এখন ছেলেকে আবার পঙ্গু হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।

কদমতলী থানার পরিদর্শক(তদন্ত) শাফায়েত হোসেন বলেন, কদমতলী থানার শনিরআখরা জাপানি বাজার এলাকায় বিস্ফোরণে একটি শিশুর কব্জি বিচ্ছিন্নের খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা