সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে সড়কে অজ্ঞাত নারী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক নারী নিহত হয়েছেন।

আরও পড়ুন : ৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ানুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে বাংলামটর কনকর্ড টাওয়ারের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ি ধাক্কায় তিনি মারা যান। ওই নারীর নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রযুক্তি সহায়তায় জানার চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা