জাতীয়

সোনারগাঁওয়ের গেট ভেঙে ভেতরে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক :

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন পেতে সোনারগাঁও হোটেলের গেট ভেঙে ভেতরে অবস্থান নিয়েছেন প্রবাসীরা।

রোববার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রবাসীরা সোনারগাঁও হোটেলের বাইরে অবস্থান নেয়।

মানুষের ধাক্কায় এক পর্যায়ে হোটেলের গেট ভেঙে যায়। পরে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো হোটেল চত্বর।

প্রবাসীদের ঢল ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও স্রোত ঠেকানো যায়নি। টোকেন প্রত্যাশীদের ধাক্কাধাক্কি ও স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে সোনারগাঁও হোটেল।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে সোনারগাঁ হোটেলে অ্যারবিয়ান এয়ারলাইন্সের টোকেনের জন্য ভিড় করছেন দেশে ছুটিতে এসে করোনায় আটকে পড়া সৌদি প্রবাসীরা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা