সংগৃহীত ছবি
জাতীয়

অপরাধ নিয়ন্ত্রণে ক্র্যাব-ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর শান্তি শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে। তেমনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বিভিন্নভাবে অপরাধ বিষয়ক সংবাদ ও তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে যাচ্ছে, যা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের জন্য সহায়ক হচ্ছে।

আরও পড়ুন: দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

রোববার (২৯ সেপ্টেম্বর ২০২৪) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ক্র্যাব আয়োজিত ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪’ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কমিশনার।

কমিশনার বলেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী সংগঠন, যেটি বহুদিন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি একত্রে কাজ করে যাচ্ছে। আনন্দ বিনোদনের জন্য আজকে এ খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই প্রফুল্ল থাকে। নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক আরও বৃদ্ধি পায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে থাকে।

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান বলেন, ক্র্যাবের জন্মলগ্ন থেকেই ডিএমপির সাথে সম্পর্ক। খেলাধুলা হচ্ছে বিনোদনের মাধ্যম। নিয়মিত খেলাধুলা করলে কর্মস্পৃহা বৃদ্ধি পায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ক্র্যাবের জন্য একটি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করার আহ্বান জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা