সংগৃহীত ছবি
জাতীয়

১৬ ডিআইজিকে বদলি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব দিয়ে ১৬ ডিআইজিকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

দলিকৃত কর্মকর্তারা হলেন-বিশেষ শাখার ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. নিশারুল আরিফকে এন্টি টেরোরিজম ইউনিটে, র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ ও এসবি’র ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : হজের নিবন্ধন শুরু

অন্যদিকে এই প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মো. মনিরুল ইসলামকে এন্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে পুলিশ টেলিকমে, এসবির আমেনা বেগমকে ডিআইজি হাইওয়ে, এসবির ডিআইজি মো. মনির হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়াকে হাইওয়ে পুলিশে, এসবির মো. মনিরুজ্জামানকে রাজশাহী বিপিএ সারদায়, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. জামিল হাসানকে এন্টি টেরোরিজম ইউনিটে, মেট্রোরেলের ডিআইজি মো. মাহবুবুর রহমানকে এন্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি শ্যামল কুমার নাথকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় সংযুক্ত, ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম মোস্তাক আহমেদ খানকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় সংযুক্ত এবং পিবিআই ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদকে রেলওয়ে পুলিশ ঢাকার ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা