সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে আনসার সদস্যদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: চাকরি স্থায়ী করার ১ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব ও সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ আনসার সদস্যরা।

রোববার (১১ আগস্ট) দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় দাঁড়িয়ে তারা এই বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন: ইসির ৪ কর্মকর্তাকে বদলি

এই সময় মৎস্যভবন-প্রেসক্লাব এবং হাইকোর্ট-মৎস্যভবনমুখী রাস্তায় সাময়িক ভাবে যানচলাচল বন্ধ করে দেয় তারা। এর ফলে রাস্তার উভয়দিকে যানজটের সৃষ্টি হয়।

তার আগে, শনিবার (১০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রায় ৩ শত সাধারন আনসার সদস্য সমাবেশ করেন। সেখানেও তারা ১ দফা দাবিতে বিক্ষোভ করেন। এই সময় চাকরি স্থায়ী করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন অন্যথায় কর্মবিরতি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় তারা।

আন্দোলনরত আনসার সদস্যরা জানান, এ বার আর চুক্তি নয়, এ বার মুক্তি চাই। আমাদের ৩ বছর পরপর চাকরি থেকে ইস্তফা দেয়া হয়। তখন প্রায় (৬-৭) মাস অলস হয়ে বসে থাকতে হয়। এই উপার্জনের কোনও উপায় থাকে না। অস্থায়ী চাকরির কারণে সব সময় আমাদের মধ্যে উদ্বিগ্নতা কাজ করে। এর ফলে স্বাভাবিকভাবে কাজ করা সম্ভব হয় না। এই জন্য চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তায় নেমেছি।

আরও পড়ুন: শুরু হলো টোল আদায়

তারা আরও বলেন, সাধারণত আনসার ২ ভাগে বিভক্ত। আনসার ব্যাটালিয়ন ও সাধারণ আনসার। এ সময় সাধারণ আনসার সদস্যদের ট্রেনিংয়ের পরে বসিয়ে রাখা হয়। যখন আনসার বাহিনী নিরাপত্তার জন্য কোনও প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়, তখন ঐ সদস্যদের সেখানে পাঠানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নি...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরি...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা