রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে ফেরত পাঠানোর হুমকি বাংলাদেশিদের!
জাতীয়

রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে ফেরত পাঠানোর হুমকি বাংলাদেশিদের!

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা ইস্যুটি এখন গলার কাঁটা হয়ে উঠছে বাংলাদেশের জন্য। সৌদিতে অবস্থানরত ৫৪ হাজার রোহিঙ্গাকে এবার বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটি সরকার।

অন্যথায় সৌদিতে কর্মরত ২২ লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানোর হুমকি দেয়া হচ্ছে। তবে কোন রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আগে থেকে অবস্থানরত তিন লাখসহ প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গার বাস এখন বাংলাদেশে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে সৌদি আরবের চাপ।

মানবিক কারণ দেখিয়ে নব্বইয়ের দশকে কয়েক হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেয় সৌদি আরব। বাংলাদেশি ভুয়া পাসপোর্ট নিয়েও অনেক রোহিঙ্গা দেশটিতে যান। এখন সে দেশে আশ্রয়রত ৫৪ হাজার রোহিঙ্গাকেই বাংলাদেশের পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, 'তারা ওই ৫৪ হাজার বাংলাদেশিকে ফেরত আনতে বলেনি, তবে বলছে, আমাদের দেশের পাসপোর্ট তাদের দিতে। নতুবা বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি বাংলাদেশি শ্রমিকদের অন্যতম এ বাজারের।’

'সৌদি বলছে, এই রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু না করলে অন্যান্য দেশের চেয়ে তোমাদের দেশ থেকে যে বেশি লোক আনছি, সেটা বন্ধ করে দেবো। এবং তোমাদের যে ২২ লাখ জনবল এখানে থাকে, তাদের বিরুদ্ধে আমরা নেতিবাচক অবস্থান নেবো।'

সৌদি আরবের দাবিতে রোহিঙ্গাদের কাগজপত্র যাচাইয়ে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি করেছে বাংলাদেশ। তবে চাপের কাছে নতি স্বীকার না করার পরামর্শ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান।

তিনি বলেন, 'পুরো বিষয়টি ঘটেছে আমাদের দুর্বলতার জন্য। শুধু এ বিষয়েই নয়, সব রাষ্ট্রের সঙ্গেই কূটনৈতিক সম্পর্কটা একটু দৃঢ়তার সঙ্গে রাখতে হবে।'

আগামী ২৭ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি উত্থাপন করলে নিজেদের অবস্থান জানিয়ে দেবে বাংলাদেশ।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

উত্তাল সাগরে বন্ধ মাছ ধরা, সংকটে জেলে পরিবার

বৈরী আবহাওয়ার প্রভাবে কয়েক দিন ধরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। গভীর সমুদ্রে ব...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ইউনিট

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা