সংগৃহীত ছবি
জাতীয়

সাবেক এমপি মানু মজুমদার আর নেই

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার মারা গেছেন।

আরও পড়ুন : এমপি আজিমের লাশ কলকাতায় উদ্ধার

মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। পরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন : সৌদি গেলেন ৩৪৭৪১ হজযাত্রী

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়ার পর তৎকালীন সময়ে সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় মানু মজুমদারের। পরে ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে কারামুক্ত হন এই প্রতিরোধযোদ্ধা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

অসিত সরকার সজল জানান, আজ বুধবার ভারত থেকে মরদেহ আনা ও পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের বিষয়টি প্রধানমন্ত্রী ও মানু মজুমদারের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন ও এই লক্ষ্যে কাজ চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা