বিজ্ঞান

গন্ধ শুঁকে করোনা শনাক্ত করতে পারে কুকুর

প্রযুক্তি ডেস্ক : করোনা সংক্রমণের আতঙ্ক নিয়ে দিন কাটছে মানুষের। ট্রেনে-বাসে সহযাত্রীরা তো বটেই এমনকি পরিবার-পরিজনের মধ্যেও সন্দেহের দেওয়াল তুলে দিয়েছে করোনা ভাইরাস। কে যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত সেটা বোঝা দায়।

করোনা টেস্ট ছাড়া জানার উপায় নেই। তবে যুক্তরাজ্যের নতুন একটি গবেষণায় দেখা গেছে, কোনো মানুষ করোনায় আক্রান্ত কিনা সেটা গন্ধ শুঁকেই শনাক্ত করতে পারে উচ্চ প্রশিক্ষিত কুকুর কুকুর।

লন্ডন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন-এর গবেষকরা জানান, প্রায় ৮২ থেকে ৯৪ শতাংশ ক্ষেত্রে কুকুর গন্ধ শুঁকেই শনাক্ত করতে পারছে কে কোভিডে আক্রান্ত। এমনকি উপসর্গ নেই এমন আক্রান্তদেরও সহজেই চিহ্নিত করতে পারছে।

গবেষণায় গবেষকরা ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সামনে ২০০ জন ব্যক্তির ব্যবহার করা মোজা রাখেন। দেখা গেছে, ওই ২০০ জনের মধ্যে যারা কোভিডে আক্রান্ত, তাদের সহজেই চিহ্নিত করতে পেরেছে কুকুরের দলটি। গবেষক দলের সদস্য ক্লেয়ার গেস্ট বলেন, কুকুরের ঘ্রাণশক্তি এতটাই তীক্ষ্ণ ওরা সহজেই বুঝতে পারে কোভিডের উপস্থিতি।

এসব উচ্চ প্রশিক্ষিত কুকুর পিসিআর টেস্টের চেয়ে দ্রুত এবং নিখুঁতভাবে করোনাভাইরাসের উপস্থিতি বুঝতে পারে। ডিটেকশন কুকুরগুলোকে কোভিড-১৯ শনাক্তের জন্য প্রশিক্ষিত করতে ৮ থেকে ১০ সপ্তাহ সময় লেগেছে গবেষকদের।

তাঁদের অভিমত, কুকুরের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে গণ-পরীক্ষা করা সম্ভব। তাতে একদিকে যেমন আয়ত্তে আসবে টেস্টের খরচ, তেমনই ফলাফলও পাওয়া যাবে অতি দ্রুত। পাশাপাশি জনবহুল অঞ্চলেও আক্রান্তদের শনাক্ত করে সংক্রমণের আশঙ্কাকে কমাতে পারবে প্রশিক্ষিত কুকুর।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা