বিজ্ঞান

আগামী ১০০ বছর গ্রহাণু থেকে পৃথিবী নিরাপদ: নাসা

সান নিউজ ডেস্ক : এ্যাপোফিস বা বিপজ্জনক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আঘাত হানবে, গতি আরও বাড়িয়ে দিয়েছে। উদ্বেগের শেষ নেই বিজ্ঞানীদের। কিন্তু নাসা এবার এই আশঙ্কা গুঁড়িয়ে দিয়েছে। মহাকাশ গবেষণা সংস্থাটি বলছে, আগামী অন্তত ১০০ বছর পর্যন্ত গ্রহাণু থেকে পৃথিবী নিরাপদ।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিশ্চিত করেছে, আগামী অন্তত ১০০ বছর পর্যন্ত গ্রহাণু থেকে পৃথিবী নিরাপদ। এ ধরনের কোনও হুমকির সম্ভাবনা নেই। ২০৬৮ সালে যেটি হওয়ার কথা ছিল, তাও আশঙ্কার মধ্যে নেই। এ খবরে পৃথিবীবাসী অন্তত স্বস্তির নিশ্বাস ফেলতে পারে।

নাসার মতে, পৃথিবীর জন্য সবচেয়ে বিপজ্জনক গ্রহাণুর মধ্যে একটি এ্যাপোফিস। ২০০৪ সালে গ্রহাণুটি আবিষ্কারের পর এ কথা জানিয়েছিল সংস্থাটি। এরপর এ্যাপোফিস নিয়ে নানা আশঙ্কার সৃষ্টি হয়। বিজ্ঞানীদের আশঙ্কা ছিল, পৃথিবীতে আঘাত হানবে এ গ্রহাণু। এমনকি গতি বাড়িয়ে খুব দ্রুতগতিতে আঘাত হানতে পারে বলেও আশঙ্কা দেখা দেয়।

বিবিসি বলছে, প্রথমে আশঙ্কা করা হয়েছিল ২০২৯ সালের মধ্যে পৃথিবীর খুব কাছে চলে আসবে এ্যাফোপিস। এরপর পূর্বাভাস দেওয়া হয়, ২০৩৬ সালের মধ্যে আঘাত হানতে পারে। এক পর্যায়ে তাও বাতিল হয়ে যায়। নতুন করে আশঙ্কা করা হয়, ২০৬৮ সালের মধ্যে এ্যাপোফিসের ছোট কোনও আঘাত অপেক্ষা করছে পৃথিবীবাসীর জন্য। এবার এই আশঙ্কাও উড়িয়ে দিল নাসা। সংস্থাটি নতুন একটি গবেষণায় এ হুমকিও প্রত্যাখ্যান করেছে।

নাসায় পৃথিবীর নিকটবর্তী বস্তু নিয়ে অধ্যয়নরত বিজ্ঞানী ডেভিড ফার্নোচিয়া শুক্রবার একটি বিবৃতিতে বলেন, ২০৬৮ সালের মধ্যে পৃথিবীতে গ্রহাণুর আঘাতের হুমকি, আর কোনও আশঙ্কার মধ্যে নেই। এমনকি আমাদের গণনাগুলো বলছে, আগামী ১০০ বছরের মধ্যেও এ ধরনের কোনও হুমকি নেই।

এ্যাপোফিস পৃথিবীর খুব কাছাকাছি পৌঁছে যাবে, এমনকি বড় ধরনের আঘাত হানবে এ ধরনের আশঙ্কা দেখা দিলে গ্রহাণুটি নিয়ে ব্যাপক বিশ্লেষণ করা হয়। জানার বিষয় হচ্ছে, এ্যাপোফিস গ্রহাণুটির নামকরণ করা হয়েছে মিশরের প্রাচীন গড অব কেওস এবং ডার্কনেসের নামে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা