সৌদিতে নিহত সাইদুল হক
প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফেনীর যুবকের

সান নিউজ ডেস্ক : সৌদি আরবের দাম্মাম এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইদুল হক (৩০) নামের এক ফেনীর যুবক নিহত হয়েছেন। সাইদুল সৌদিতে গাড়িচালক ছিলেন।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টি হতে পারে

বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ডুবাই রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাইদুল হক ফেনী সদর উপজেলার আক্রামপুর গ্রামের আবু সওদাগর বাড়ির মাহমুদুল হকের ছেলে। নিহতের পরিবার জানায়, গত ৪ মাস আগে ছুটি শেষে সৌদিতে ফিরে যায় সাইদুল হক। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর পেয়ে আমরা হতবাক হয়ে গেছি।

সৌদিতে অবস্থানরত একই এলাকার প্রবাসী নুরুল আবসার বলেন, আমার ভাই সোহাগ খবর পেয়ে স্থানীয় হাসপাতালে গিয়ে সাইদুলের মরদেহ শনাক্ত করেন। সাইদুল গাড়িচালক ছিলেন। দুর্ঘটনার সময় সামনে ও পেছন থেকে তার গাড়িটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইদুল হক নামের এক যুবকের মৃত্যুর খবর আমি শুনেছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা