মো. সুমন মিয়া
প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. সুমন মিয়া (৩৮)।

আরও পড়ুন: বিএনপি নেতৃত্ব আজ বিভক্ত

বুধবার (৩০ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে মক্কা নূর হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এর আগে ২৪ মার্চ সন্ধ্যায় মক্কা নগরীর ছানাইয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডের রাঘাইচটি গ্রামের মো. ফজলুল হকের ছেলে। সুমনের দুই ছেলে এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন: প্রীতির পরিবারের পাশে থাকবে আওয়ামী লীগ

নিহতের বড় ভাই হাজী মো. মজনু মিয়া জানান, চার বছর আগে জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে যায় সুমন। তার মক্কা নগরীতে ওয়ার্লিংয়ের দোকান রয়েছে। গত ২৪ মার্চ সৌদি আরবের সময় সন্ধ্যায় মক্কা নগরীর ছানাইয়া রোডে পারাপারের সময় প্রাইভেটকারচাপায় আহত হন তিনি।

স্থানীয় মক্কা নূর হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন থেকে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা