ছবি: সংগৃহীত
প্রবাস

মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত বারোটায় তাদের আটক করা হয়। এদের মধ্যে অন্তত ৯৫ জন বাংলাদেশি রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ জানিয়েছেন, জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিবাসন বিভাগ এ অভিযান চালায়। এ সময় ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

অধিকতর তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খায়রুল দাউদ বলেন, যেসব বিদেশিদের আটক করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণশ্রমিক। কেউ কেউ ব্যবসায়ী।

তিনি জানান, আটকদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি রয়েছেন। ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৬৬ জন, ঘানার একজন এবং ভিয়েতনামের ৬ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

যাদের আটক করা হয়েছে তারা ধারা ৬ (১) এর অধীনে অপরাধ করেছেন। কারণ, তাদের কাছে বৈধ ভ্রমণ কাগজপত্র বা ধারা ১৫ (১) সি নেই বলে জানিয়েছেন অভিবাসন মহাপরিচালক খায়রুল।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা