প্রবাস

সৌদি ভিসার মেয়াদ বাড়লো ৩০ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : অবশেষে সুখবর পেলেন বাংলাদেশে আটকে পরা সৌদি প্রবাসীরা। গত বেশ কিছু দিন ধরে প্লেনের টিকেটের জন্য আন্দোলন সংগ্রাম করে যারা তাদের ভিসার মেয়াদ নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তাদের জন্য এ সুখবরটি দিন সৌদি সরকার।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার (৭ অক্টোবর) এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, সুসংবাদ। সৌদি সরকার আমাদের প্রবাসী কর্মীদের জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে। ভিসা জটিলতা ও প্লেনের টিকিট না পাওয়ার কারণে বাংলাদেশে আটকে পড়া সৌদি প্রবাসীরা এ খবে কিছুটা হলেও স্বস্তিতে আছেন এখন।

সৌদি আরবে ফ্লাইট চালু হওয়ার পরে ওই দেশে ঢোকা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশিরা। কারণ, তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। নতুন এই নির্দেশের ফলে অনেকেই এখন সেখানে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা