সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি গ্রেফতার

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় একটি কারখানায় অবৈধভাবে কাজের অভিযোগে ৫১ বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আরও পড়ুন : ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানান সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেকশন ইউ-৮ এর একটি কারখানায় অভিযান চালিয়ে মোট ১৩৮ অভিবাসীকে আটক করেছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। অভিযানে প্রথমে ৪০ জন স্থানীয় নাগরিকসহ মোট ১৮২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দেশটিতে কাজের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১৩৮ জনকে আটক করা হয়।

আরও পড়ুন : লেবানন থেকে ১ম ফ্লাইট ২০ অক্টোবর

আটক ব্যক্তিদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ৬ জন চীনা, ২২ জন ইন্দোনেশিয়ার, ৩১ জন নেপালের, ১৮ জন মিয়ানমারের, ৫ জন পাকিস্তানের, ৪ জন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ১৬ জন নারী রয়েছেন এবং তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি), একই আইনের ১৫(১)(সি) ধারা এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে। আটক অভিবাসীদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা