সংগৃহীত ছবি
রাজনীতি

কালো পতাকা মিছিল করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) কালো পতাকা মিছিল করবে বিএনপি।

আরও পড়ুন : বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি দেশের মহানগর, জেলা, থানায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। এই সরকার ডামি সরকার নয়, এই সরকার সমকামী সরকার।’

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমেছে

তিনি বলেন, ‘দেশের জনগণের বদলে অন্য রাষ্ট্রের সমর্থন নিয়ে সরকার গঠন করলে তাকে বৈধ সরকার বলা যায় না। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার চীন, ভারত, রাশিয়া সমর্থিত সরকার।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানীসহ সারাদেশে আজ প্রথমবারের মতো কর্মসূচি পালন করছে বিএনপি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কালো পতাকা মিছিল শুরু হয়। নয়াপল্টন থেকে শুরু হওয়া এ মিছিল নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল - আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে শেষ হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা