ছবি: সংগৃহীত
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপির কালো পতাকা মিছিল 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারসহ একদফা দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

আরও পড়ুন: পাবনায় আ.লীগ নেতার শীতবস্ত্র বিতরণ

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা শহরের মিল্লাত চত্বর থেকে মিছিলটি বের হয়ে গণপূর্ত বিভাগ অফিসের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম আবছার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত নীলনকশার নির্বাচনে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে ও ভোট প্রত্যাখান করায় সর্বস্হরের জনগনকে অভিনন্দন। সাধারণ খেটে খাওয়া মানুষ এ প্রহসনের নির্বাচনকে বয়কট করেছে। তার জ্বলন্ত উদাহরণ- খাগড়াছড়িতে ১৯ টি কেন্দ্রে একটিও ভোট পড়েনি। নিরবে প্রত্যাখান করায় অধিকাংশ কেন্দ্রে ১/২ টি করে ভোট পড়েছে।

আরও পড়ুন: শীর্ষ করদাতার স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

তিনি এ অবৈধ সংসদ বাতিলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সকল রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ সময় উপস্হিত ছিলেন- খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ মীনা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ ও বিএনপি সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা