দলের বক্তব্য তুলে ধরেন জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী
রাজনীতি

‘বরিশাল নগরীর ৯০ শতাংশ সড়ক চলাচলের অনুপযুক্ত'

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল নগরীর ৯০ শতাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডে বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন দলের নেতারা।

দলের বক্তব্য তুলে ধরেন জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। তিনি বলেন, ‘বরিশাল নগরী ভাগাড়ে পরিণত হয়েছে। চলাচল অনুপযোগী সড়কে সংস্কারের উদ্যোগ নেই, খালগুলো পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। করোনাকালে যখন মানুষের আয়ের পথ বন্ধ, তখন রিকশা, ইজিবাইক ও হকার উচ্ছেদ করা অমানবিক।’

ডা. মনীষা বলেন, নগরীর ৫৮ কিলোমিটার সড়কের ৯০ শতাংশ চলাচলের অনুপযোগী। মানুষের দুর্ভোগের অন্ত নেই। অন্যদিকে নগরীর ২২টি খালের অধিকাংশ মৃত, উদ্ধারে গত দুই বছরেও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। নগরীকে বাঁচিয়ে রাখতে হলে সড়ক সংস্কার এবং খাল পুনরুদ্ধারের বিকল্প নেই বলেও মনে করে বাসদ।

পাশাপাশি নতুন করে চালু হওয়া রিকশার লাইসেন্সের বকেয়া ফি মওকুফের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দলটি মনে করে, বরিশালবাসীকে যারা উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় গেছেন। সেই উন্নয়নের ধাক্কা বরিশালবাসী ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বরিশাল সিটি করপোরেশনে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের হার অত্যন্ত উচ্চ। কিন্তু নাগরিক অধিকারের নিশ্চয়তার তৎপরতা অদৃশ্য।

বরিশাল নগরীর উন্নয়ন এবং বরিশাল সিটি করপোরেশনের অন্যায্য কিছু কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বুধবার (০৯ সেপ্টেম্বর) থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ছয়দিনের কর্মসূচি ঘোষণা করে বাসদ। কর্মসূচিতে রয়েছে পাঁচদিন নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ মানববন্ধন এবং শেষের দিন সিটি মেয়রের কাছে স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে অংশ নেন জেলা বাসদের আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, বরিশাল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন দিদার, ভ্যান শ্রমিক ফ্রন্টের সভাপতি মো. রফিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মহানগর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, প্রচার সম্পাদক বিজন শিকদার, কৌশিক বেপারি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা