ছবি: সংগৃহীত
রাজনীতি

বাগেরহাটে আ’লীগের ৪ প্রার্থীর মনোনয়ন জমা

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ৪ টি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত ৪ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

আরও পড়ুন: অংশ নিচ্ছে না ১৪টি দল

মনোনয়ন জমা দানকারীরা হলেন- বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন এমপি, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময় এমপি, বাগেরহাট-৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খালিদ হোসেনের কাছে এসব প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন: যশোর-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা

এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের এমপি এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড ভূইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, তালুকদার আব্দুল বাকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র জমা দান শেষে শেখ হেলাল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে ভোটাররা স্বতস্ফুর্তভাবে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিবেন। বাগেরহাটের ৪ টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।

আরও পড়ুন: নোয়াখালীর ৬ আসনে ৫৫ মনোনয়ন জমা

এ দিন বাগেরহাট-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ লোকমান সাইফি ও বাগেরহাট-৩ আসনে মানুয়েল সরকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

অন্যদিকে বাগেরহাটের-৪টি আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খালিদ হোসেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা