ছবি-সংগৃহীত
রাজনীতি

আপনারা খেলার উপযুক্ত হননি

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যারা দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছেন কিংবা দেশ-বিদেশের ষড়যন্ত্রে মনে করছেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করবেন; তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সঙ্গে খেলার উপযুক্ত হননি।

আরও পড়ুন : আ’লীগের বড় অর্জন দেশের স্বাধীনতা

শুক্রবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, আপনাদের সঙ্গে খেলবো না। আপনারা খেলার যোগ্য না। ভালো মানুষের সঙ্গে খেলা যায়। ওদের সঙ্গে কী খেলবো? চোর-বাটপার সব একদিকে হয়েছে। বিদেশে বসে বোম মারেন, একুশে আগস্ট ঘটান।

আরও পড়ুন : আ’লীগের হাত ধরেই দারিদ্র দূর হয়েছে

তিনি বলেন, আগামী দিনে খুব খারাপ সময় আসছে। সামনে একটা লড়াই হবে। এ লড়াইটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন লড়াই। এ লড়াইয়ে নারায়ণগঞ্জ অগ্রণী ভূমিকা পালন করতে আশীর্বাদ কামনা করছি।

সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সহসভাপতি ডি এন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দারসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতকার্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা