ছবি সংগৃহিত
রাজনীতি

ষড়যন্ত্র-হিংসার রাজনীতি দূর হোক

স্টাফ রিপোর্টার : দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক-হিংসা ও ঘৃণার রাজনীতি যাতে চিরতরে দূরীভূত হয় এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন : দেশে নীরব দুর্ভিক্ষ চলছে

তথ্যমন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সময় তিনি বলেন, পবিত্র এ দিনে আল্লাহর কাছে ফরিয়াদ হচ্ছে, আমাদের দেশ শেখ হাসিনার নেতৃত্বে আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এ অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে।

আরও পড়ুন : মির্জা ফখরুলের আন্দোলনের ঘোষণা হাস্যকর

তিনি আরও বলেন, পাশাপাশি দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক-হিংসা ও ঘৃণার রাজনীতি যাতে চিরতরে দূরীভূত হয় এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।

ড. হাছান মাহমুদ বলেন, আপনারা জানেন পবিত্র রমজান মাসে আমাদের সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে মজুতদার, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারেননি।

আরও পড়ুন : ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

ঈদ উপলক্ষ্যেও বিভিন্ন জিনিসের দাম বাড়ানোর যে অপচেষ্টা সম্ভব হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে।

মানুষ স্বস্তির সঙ্গে ঈদ যাত্রা করতে পেরেছে। আমরা সবাই মিলে যেন সবসময় দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতে পারি সেটিই আল্লাহর কাছে প্রার্থনা।

আরও পড়ুন : খালেদা জিয়ার দুই নাতনি ঢাকায়

ফিলিস্তিনসহ পৃথিবীর যেসব দেশে মুসলমান সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, সেখানে যেন তাদের দাবি প্রতিষ্ঠিত হয় এবং মিয়ানমার থেকে যাদের বিতাড়িত করা হয়েছে তাদের যেন সে দেশের সরকার ফেরত নিয়ে যায় সে দোয়া প্রার্থনা করি।

সবার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক। দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলুক এবং দেশ থেকে হিংসা ঘৃণা দূরীভূত হোক এটি আজকের দিনের প্রত্যাশা বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা