বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

জিনিসপত্রের মূল্য নাগালের বাইরে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

আরও পড়ুন: ধর্ম ব্যক্তির কিন্তু উৎসব সর্বজনীন

বুধবার (১২ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গুম, খুন, নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া ও শহীদ পরিবারদের কান্না কখনো বৃথা যেতে পারে না।

বিএনপির আন্দোলন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতারা।

আরও পড়ুন: আমরা মাতৃ ও শিশুমৃত্যু কমিয়েছি

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের লক্ষ্য একদিকে সন্ত্রাস, আরেকদিকে দুর্নীতি। এ দুটো নিয়েই তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে।

বিএনপি মহাসচিব আরও বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে এরা সাদা গাড়িতে করে লোক তুলে নিয়ে গিয়ে গুম করেছে। শহীদ পরিবারদের কান্না কখনো বৃথা যেতে পারে না। বিজয় আমাদের হবেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এ গুম খুনের মধ্যে তারা চুপ করে বসে থাকবে না । তারা নেমে পড়েছেন। ইতোমধ্যে সম্মুখে আন্দোলন করতে গিয়ে ১৭ জন প্রাণ দিয়েছেন।

তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান, জাতিসংঘ সবাই কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কর্মকর্তাদের সরকার পুরস্কৃত করেছে।

আরও পড়ুন: হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু

বিএনপির মহাসচিব বলেন, উন্নয়নের নামে এই শাসকগোষ্ঠী বৈষম্য সৃষ্টি করেছে। একদিকে তারা বাড়ি গাড়ির মালিক হয়েছে। ব্যাংকের টাকা লুটপাট করে তারা বিদেশে বাড়ি করে বিলাসি জীবন যাপন করছে। অন্যদিকে, সাধারণ মানুষ দুবেলা দু’মুঠো খাবারের জন্য সংগ্রাম করছে। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হাতের নাগালের বাইরে।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন ‘স্বাধীনতার ৫১ বছর পরও মানুষ বলছে এ কেমন স্বাধীনতা? উন্নয়নের কথা বলে, উন্নয়ন ফাঁকা বেলুন। দেশের জনগণ যা চাইছে সেটা প্রধানমন্ত্রী শুনছেন না। আইএমএফ এর কথা শুনে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।’

স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, কঠিন সময় পার করছি। দেশের মানুষ কথা বলতে পারেনা। কালো আইন করে মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে সরকার। এ আইনকে বাতিল করতে হবে। স্বাধীনতার চেতনাকে ভুলণ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য শাম্মি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা