বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

আমরা লড়াই করছি

নিজস্ব প্রতিবেদক: আমরা লড়াই করছি, আমরা জিতবোই ইনশাআল্লাহ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: মিয়ানমারে সামরিক হামলায় নিহত ৫৩

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের তিনি দেখতে যান।

হাসপাতালে চিকিৎসক যখন আহত এক ছাত্রদল নেতার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখাচ্ছিলেন তখন মির্জা ফখরুল বলেন, আমি দেখতে পারি না, মাথা ঘুরে যায়। এসময় তিনি আহত ওই ছাত্রদল নেতার উদ্দেশে বলেন, ‘আমরা লড়াই করছি, আমরা জিতবোই ইনশাআল্লাহ।’ ওই নেতাও এসময় বিএনপি মহাসচিবকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন।

আরও পড়ুন: একনেকে ১১ প্রকল্প অনুমোদন

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী মনে করে হামলা-মামলা করে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখা যাবে। কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ জেগে উঠেছে। মানুষ তাদের অধিকার, ভোটের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে এ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।

ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্রনেতাদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। হামলায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি করছি।

এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

এর আগে সোমবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ইফতার করতে যান ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হলের কর্মী আব্দুল্লাহ গুরুতর আহত হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা