ছবি: সংগৃহীত
রাজনীতি

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক : বদলে যাওয়া বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন : আল-আকসায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা

বুধবার (১২ এপ্রিল) দুপুুরে শেখ হাসিনার নির্দেশে মাহে রমজান উপলক্ষ্যে জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বদলে যাওয়া বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ তিনিই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত একটি সর্বাধুনিক ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার ভিশন বাস্তবায়ন করে চলেছেন নিরলসভাবে।

আরও পড়ুন : দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

তিনি আরও বলেন, কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, তাদের পাশে দাঁড়াতে হয়, তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়েছেন। আর সে পথ ধরেই চলছেন দেশরত্ন শেখ হাসিনা।

তাই তার নির্দেশেই দলীয়ভাবে ফাইভ স্টার হোটেলে বসে ইফতার করার পরিবর্তে জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ।

আরও পড়ুন : মঙ্গল শোভাযাত্রা নিয়ে থানায় জিডি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই অর্থনৈতিক মুক্তি লাভ করে বাংলাদেশের মানুষ আজ স্বচ্ছল অবস্থায় চলছে। অথচ বিএনপি ও জামায়াতের কুচক্রি মহল বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিকে ধ্বংসের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নকে ব্যর্থ করে দিতে এখনো বিভিন্ন পরিকল্পনা-ষড়যন্ত্র করে চলেছে।

কিন্তু শেখ হাসিনার রাজনীতি হলো দেশের মানুষের মুক্তির জন্য। তাই বাংলাদেশের মানুষকে জিম্মি করে কোনো আন্দোলন বা অপরাজনীতি কোনোদিনও বাস্তবায়ন হবে না। শেখ হাসিনার রাজনীতি মানুষের ভোট ও ভাতের রাজনীতি। মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি।

আরও পড়ুন : হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু

তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে বিদেশিদের কাছে বাংলাদেশের নামে মিথ্যা ও অপপ্রচার মাত্র। তাই বাংলাদেশের মানুষ বিএনপি ও জামায়াতের দুর্নীতিবাজদের বর্জন করেছে। তারপরও আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলকে আহ্বান জানায়।

ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।

আরও পড়ুন : ত্রাণের আড়ালে অস্ত্র পাঠাল ইরান

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন ও ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল মাহমুদুল হাসান পলিন ও ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা