ছবি : সংগৃহিত
রাজনীতি
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুর রাজ্জাক

সান নিউজ ডেস্ক : রাজনৈতিক সফরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বিদেশ গমন করায় সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : মেয়র জাহাঙ্গীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু আজ রোববার রাজনৈতিক সফরে বিদেশ গমন করেন। তার অনুপস্থিতিতে সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রাপ্ত ম. আব্দুর রাজ্জাক সংগঠনের সহ-সভাপতি। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দীতে। তিনি ঢাবির মেধাবী ছাত্র ছিলেন।

আরও পড়ুন : আমরা প্রতিরোধ গড়ে তুলব

তিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পরে কেন্দ্রীয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুর রাজ্জাক ডাকসুর সদস্য ছিলেন।

২০০৩ সালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গঠিত হলে কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০১২ সালে পুনরায় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

আরও পড়ুন : আমরা বইমেলা বর্জন করব

তিনি বর্তমান কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখার সদস্য তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা