রাজনীতি

বিএনপির অর্ধ শতাধিক আহত

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা ও সভাস্থল ভাংচুর করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে বিএনপি'র অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। দলীয় কার্যালয়ের ঘন্টাব্যাপী অবরুদ্ধ হয়ে পড়েন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

আরও পড়ুন: এবার দুই ছাত্রীকে সেই নেত্রীর নির্যাতন

বুধবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৬টায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীদের বক্তব্য প্রদানের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে থমথমে উত্তেজনা বিরাজ করছে। তবে নেতাকর্মীদের অবরুদ্ধ রেখে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলো পাল্টা বিক্ষোভ মিছিল বের করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, শান্তিপূর্ণ কর্মসূচির শেষ পর্যায়ে আওয়ামী লীগ ও পুলিশ যৌথভাবে আমাদের ওপর হামলা চালায় এবং ছত্রভঙ্গ করে দেয়। পরে আমরা দলীয় কার্যালয়ের ভেতর অবস্থান নিলে বাইরে সভাস্থল ভাংচুর করে। আমরা জেলা শীর্ষ নেতাকর্মীরাসহ প্রায় ২ ঘন্টা ধরে অবরুদ্ধ রয়েছি। দলীয় কার্যালয়ের ভেতরে দরজা ভেঙ্গে আমাদের হামলা করার কয়েকবার চেষ্টা করেছে।

আরও পড়ুন: পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

এর আগে দলীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকাল ৩টায় পুলিশি বাধা উপেক্ষা করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল হয় চৌরাস্তায়। এরপরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সভায় বক্তব্য প্রদান শুরু করেন। সভায় স্থানীয় এমপিকে কটাক্ষ করে বক্তব্য দিলে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা