রাজনীতি

বাংলাদেশ আজ রোল মডেল

সান নিউজ ডেস্ক: সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজ রোল মডেল। সারাবিশ্ব আজ এক নামে বাংলাদেশকে চেনে। সারা বিশ্বে আমি শুনিনি ১০০ বছর পর মানুষ কীভাবে বাঁচবে তার চিন্তা করতে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেটি করেছেন।

আরও পড়ুন: পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

বুধবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সংসদ সদস্য কানিজ ফাতিমা আহমেদ, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

আরও পড়ুন: পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

মতিয়া চৌধুরী বলেন, আগস্ট মাস আমাদের জন্য বেদনাবিধুর। এই মাসেই জাতির পিতাকে আমরা হারিয়েছি, হারিয়েছি আইভী রহমানের মতো নেত্রীকে। দেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে বিএনপির হাতে।

তিনি আরও বলেন, রাজনীতি আমরা করছি অনেকটা মৃত্যুকে হাতে নিয়েই। শেখ হাসিনাকে যে হত্যাচেষ্টা করা হবে, এটা আমরা জানতাম। আমরা জানতাম ওনাকে এত সহজে সামনে এগিয়ে যেতে দেওয়া হবে না।

আরও পড়ুন: বিমানবন্দরে দালালসহ ১০ রোহিঙ্গা আটক

আইভী রহমানের স্মৃতিচারণ করে মতিয়া চৌধুরী বলেন, এ দেশের নারীমুক্তি, মানবমুক্তির জন্য আইভী রহমানের যে সংগ্রাম, সেটি বৃথা যাবে না। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন হামলাকারীরা যেকোনোভাবে নেত্রীকে শেষ করতে চেয়েছিল। সেদিন আহতরা যাতে চিকিৎসা সুযোগ না পায়, সে নির্দেশনাও তৎকালীন সরকার দিয়েছিল।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হাওয়া ভবনে গিয়েছিলেন কোকো মারা যাওয়ার পর। তারা গেটটা বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর তো এতে কোনো লাভ ছিল না। তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে গিয়েছিলেন। কিন্তু তারা অমানবিক সেটা প্রমাণ করেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা