শিক্ষা

এবার দুই ছাত্রীকে সেই নেত্রীর নির্যাতন

সান নিউজ ডেস্ক: এবার ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে একই কলেজের দুই ছাত্রীকে ছয় ঘণ্টা দাঁড়িয়ে রেখে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া তার বিরুদ্ধে নির্যাতনের সময় ‍দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও করে তা ভাইরাল দেয়ার হুমকির অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: ইভিএমে অনিয়মের কোনো প্রমাণ নেই

এর আগে গত শুক্রবার (১৯ আগস্ট) ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের আবাসিক হলের রুম থেকে বের করে দেয়ার হুমকি দেন রিভা। এ সময় অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়ার একটি অডিও ফাঁস হলে তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হলে নিঃশর্ত ক্ষমা চান রিভা।

ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ, আগের অডিওটি ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়ে রিভা মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজিয়া হলের ২০২ নাম্বার কক্ষ থেকে বঙ্গমাতা হলের ১১০৭ নাম্বার রুমে নিয়ে যান দুই ছাত্রীকে। সেখানেই বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুই ভুক্তভোগীকে আটকে রাখা হয়। খবর পেয়ে ইডেন কলেজের অধ্যক্ষ ও রাজিয়া হলের প্রাধ্যক্ষ গিয়ে তাদের দুজনকে উদ্ধার করে হল অফিসে নিয়ে যান।

আরও পড়ুন: চা শ্রমিকদের কাজে ফেরাতে ফের ব্যর্থ প্রশাসন

ভূক্তভোগীদের আটকে রাখার কিছু ভিডিও ক্লিপে একজনকে বলতে শোনা গেছে, আজকে সকাল ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আমাকে রিভা আপুর রুমে রাখছে। রাইখা আমারে অনেক হুমকি দিছে, অনেক গালাগালি করছে, যাতে এটা (অডিও ফাঁস) কে করাইছে তা আমি বলি। কিন্তু আমি তো বলি নাই। কিন্তু মিম আপু (ইডেন কলেজ ছাত্রলীগের সেক্রেতারি সুমনা মিম) কোনোদিন আমাদের বলেও নাই রেকর্ডের কথা। মিম আপু আমারে কোনো দিন বলে নাই যে এগুলো রেকর্ড করে আনবা। কিন্তু আমি বাধ্য হয়েই ওইদিন রেকর্ড করেছিলাম। কারণ প্রতিদিন প্রোগ্রামে যাওয়ার জন্য উনি অনেক ‘ইয়ে’ করতো। অসুস্থ থাকলেও প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক ধরনের কথা বলতো। ওইদিন আমি গেছি, তারপর রেকর্ড কইরা আনছি যাতে আবার যদি নেক্সটে কিছু হয় তাহলে আমি এগুলা বলতে পারি, ম্যামদের জানাইতে পারি। তারপর আজকে আমাকে বলছে যে, তুই কীভাবে ইডেন কলেজ থেকে পাস করে বের হস আমি দেখমু। যদি স্বীকার করোস যে সুমনা মিম তোদের দিয়া এগুলা করাইছে তাহলে তোদের ছেড়ে দেবো। তারপর আমি স্বীকার করতে চাই নাই, কারণ, মিম আপু আমারে বা আমাদের কাউকেই কোনো দিন বলে নাই যে রেকর্ড করবি। তারপরে আমাকে হুমকি দিছে আর একটা কাগজে লিখে দিছিলো, সেটা আমি পড়েছি রেকর্ড করছে ওনারা। আমি ওই লেখাটা পড়ার পরেই ওনারা রেকর্ড করছে। আর ওটা রেকর্ড করে পরে বলছে যে, তোদের উলঙ্গ করে ভিডিও করে ভাইরাল করে দেবো। তাই আমি ভয়ে মিম আপুর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। মিম আপু এগুলা করায় নাই বা আমাদের কোনোদিন বলেও নাই।

ঘটনার সত্যতা জানতে চাইলে তখন তা নিশ্চিত করেন রাজিয়া বেগম হলের প্রাধ্যক্ষ নার্গিস রুমা। তিনি বলেন, আমরা এসেছি। ঘটনার তদন্ত করবো। পরে তাকে একাধিকবার কল দিলেও তার আর কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহাকে ফোন দিলে তিনিও কোনো সাড়া দেননি।

আরও পড়ুন: ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু

অভিযোগের বিষয়টি জানাজানি হলে ইডেন কলেজের ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা উল্লেখিত সময়ে ঘটনাস্থলেই তার না থাকার দাবি করেন। তিনি বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে করছে। আমি কাকে নাকি নির্যাতন করেছি এমন বর্ণনা নিয়ে তারা এটা করাতে চাইছে। আমি সকাল থেকে ক্যাম্পাসের নিচে আমাদের প্রোগ্রাম নিয়ে সবার সঙ্গে ছিলাম। সন্ধ্যার পরে পার্টি অফিসে গেছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা