রাজনীতি

কালের কণ্ঠকে আইনি নোটিশ দিল তারেক রহমান

নিউজ ডেস্ক:

প্রকাশিত সংবাদে অসত্য তথ্য তুলে ধরে মানহানির অভিযোগে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদককে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩০ জুন) রেজিস্ট্রি ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারেক রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।

পত্রিকাটির সম্পাদক ইমদাদুল হক মিলনকে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, গত ২৩ জুন দৈনিক কালের কণ্ঠের অনলাইন ভার্সনে জনৈক ব্যক্তির রেফারেন্সে তারেক রহমান ও হাওয়া ভবনকে জড়িয়ে স্বাস্থ্য খাতে দুর্নীতি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানহানি এবং সুনাম ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে আগামী ১০ দিনের মধ্যে পত্রিকাটিতে তারেক রহমান সম্পর্কে যা ছাপানো হয়েছে তা প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণ করতে ব্যর্থ হলে নিঃশর্ত ক্ষমা চেয়ে পত্রিকাটিতে আরেকটি প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়েছে।

তা না হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা