বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
রাজনীতি

জেলখানায় গেলে সম্মান নষ্ট হয় না

সান নিউজ ডেস্ক: আমাদের সামনে দুটো পথ আছে-হয় জেলখানা, না হলে রাজপথ। আমরা যদি কোনোটাতেই না থাকি তাহলে কাপুরুষের মতো মরতে হবে। যে মৃত্যু ইতিহাসের পাতায় কোনো সম্মান পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন: বাঙালিদের হাতে বাবাকে জীবন দিতে হয়েছে

বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সম্মিলিত ছাত্র যুব ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, যারা রাজনীতি করে তারা জেলখানায় গেলে সম্মান নষ্ট হয় না। কেউ কেউ বলেন আমরা ভালো থাকতে চাই। ভালো যদি থাকতে পারতাম তাহলে প্রতিদিন মিটিং-মিছিল করতাম না। এ দেশে ভালো থাকার উপায় নেই। একটা ফ্যাসিবাদী সরকার অস্ত্রের জোরে মসনদে বসে আছে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।

আওয়ামী লীগ বাংলাদেশের দল না মন্তব্য করে গয়েশ্বর আরও বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে গণতন্ত্র আছে। গণতান্ত্রিক দেশ হিসেবে তারা বৃহত্তম দেশ। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র থাকুক সেটা তারা চায় না। কয়েকদিন দেখা যায় বিজেপির নেতা আসছে দেশে। ভারতের হাইকমিশনার তো প্রায়ই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বসেন। মানে একজন হাইকমিশনারের কাজ হচ্ছে সরকারের সঙ্গে বৈঠক করা। আওয়ামী লীগের সঙ্গে তারা ডিনার করেন, কিন্তু অন্য দলের সঙ্গে তাদের কথা বলতেও দেখা যায় না। তার মানে বোঝা যায় আওয়ামী লীগ দেশের দল নয়। তা নাহলে তাদের সাংগঠনিক তৎপরতার জন্য পাশের দেশ থেকে নেতা এসে কর্মী সভা করে কেন? অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তো তারা সৌজন্য সাক্ষাৎও করে না। খালেদা জিয়া অসুস্থ আছে অনেক দিন ধরে দেখেছেন প্রতিবেশী দেশের রাষ্ট্রদূত এসে সৌজন্য সাক্ষাৎ করে গেছেন তার সঙ্গে?

আরও পড়ুন: জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, তারা তো শুধু দেশটাকে শেষ করছে না। তারা দেশের সবকিছু শেষ করে ফেলছে। মানুষের যে অধিকার সেটা তারা বিশ্বাসই করে না। বরং মানুষের অধিকার হরণ করছে। আওয়ামী লীগের উদ্দেশ্য জনগণ নয়। জনগণের টাকা লুটপাট করা। সেই সম্পদ সামাল দিতে পারছে না বলেই বিদেশে পাচার করছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা