ছাত্রদল (ছবি: সংগৃহীত)
রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: দেশে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল।

রোববার (৬ মার্চ) সকাল ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে পূর্ব ঘোষিত এই সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। সমাবেশ পরিচালনা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

সমাবেশে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন প্রমুখ।

আরও পড়ুন: আমরা আন্দোলন করব

এদিন সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজ ছাত্রদলের ইউনিট কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সড়কে জড়ো হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

বিদ্যুৎ সাশ্রয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন

বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়া...

মোংলায় বিদেশী জাহাজের নাবিকের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

মোংলায় বিদেশী জাহাজের নাবিক মোঃ জামাল উদ্দিনের বাড়...

রাসেলের বিশাল ফলের বাগান, বাড়ছে দর্শনার্থী

বিদেশে কর্মজীবন শেষে দেশে ফিরে কৃষিকে জীবিকার মাধ্...

সিগারেট খাওয়ার বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার, যুবকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে...

রাবাদার আগুনে বোলিংয়ে শুরুতেই খাদের কিনারায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (প্রথম টেস্ট, জোহানেসবার্গ) ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা