রাজনীতি

রাব্বানীর ওপর হামলা: নেপথ্যে ভোট জালিয়াতি

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ ভোট জালিয়াতি নিয়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে জখম হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

রোববার (২৬ ডিসেম্বর) বেলা ৩টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলার শিকার হন। এসময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রোববার ভোটগ্রহণ চলাকালীন ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট জালিয়াতি করার চেষ্টা করে। এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলে মোশারফ মোল্লার ছেলে তাঁর ওপর চড়াও হয়।

একপর্যায়ে গোলাম রাব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় মোশারফের ছেলে। এতে রাব্বানির ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আরও ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে গোলাম রাব্বানী বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট জালিয়াতি করার চেষ্টা করেছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে আমাকে অস্ত্র দিয়ে কোপ দেওয়ার সময় ঠেকাতে গেলে হাত কেটে যায়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করব।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রের ভেতর তেমন কোনো কিছু হয়নি। কেন্দ্রের বাইরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ভোট সুষ্ঠু ও নিরাপদ ভাবে হয়েছে। কোনো জাল ভোট বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বাইরে কিছু হলে সেটা তো আমার দেখার বিষয় না।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সাদিক বলেন, ‘নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। আমি এখনো রাব্বানীর ওপর হামলার কথা শুনিনি। তবে টুকটাক ঘটনা তো ঘটেছেই। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

উলিপুরে মৎস্য চাষিদের মাছ উৎপাদন বাড়ানোর আহ্বান

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান...

ওষুধ কোম্পানির স্বার্থে মরিয়া সরকার!

দীর্ঘ ৩২ বছর পর দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্য...

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফল...

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—প্রতিপাদ্য...

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা