রাজনীতি

রিজভীকে দেখতে গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: শারীরিকভাবে অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে তার আদাবরের বাসায় গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসায় থেকে চিকিৎসা নেয়া রিজভীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।

শনিবার (২২ মে) দুপুরে রিজভীকে দেখতে তার আদাবরে ঢাকা হাউজিংয়ের বাসায় যান বিএনপি মহাসচিব। সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে গতকাল শুক্রবার (২১ মে) বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহানও রিজভীকে দেখতে যান। তার শারীরিক খোঁজ নেয়ার পর চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, রিজভীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়। তার অক্সিজেন লেভেল কমায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি ও করোনামুক্ত হওয়ার দীর্ঘ প্রায় দুই মাস পর গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী।

তবে আরও এক মাসেরও বেশি সময় তাকে বাসায় বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা