রাজনীতি

ঈদের পর সরকারের সঙ্গে পাঞ্জা লড়বেন মান্না !

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নানা ইস্যুকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। করোনায় কর্মহীন মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর স্পষ্ট রূপরেখা জনগণের সামনে উন্মোচনেরও দাবি জানান তিনি।

এ দাবি না মানলে ঈদের পর সরকারের সঙ্গে পাঞ্জা লড়ার ঘোষণা দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় শহীদ মিনারে এক নাগরিক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এমন আগ্রহের কথা জানান তিনি। লকডাউনে মানুষের হাহাকার বন্ধে- ঘরে ঘরে খাদ্য পৌঁছানোর দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রেহনোমা আহমেদ, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু ও ব্যারিস্টার সাদিয়া আরমান, নারীর জন্য সুশাসনের নির্বাহী পরিচালক রুবি আমাতুল্লাহসহ, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল আলম ভূইয়া প্রমুখ।

করোনাকালে সরকারের পক্ষ থেকে দরিদ্রদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দের সমালোচনা করে মান্না বলেন, দরিদ্র পরিবারের জন্য মাত্র ১০ কোটি টাকা বরাদ্দ দেবার জন্য প্রধানমন্ত্রীর জনগণের কাছে দুঃখ প্রকাশ করা উচিত।

তিনি ৪৫ লাখ দরিদ্র পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর স্পষ্ট রূপরেখা জনগণের সামনে উন্মোচনের দাবি জানান। দাবি না মানলে ঈদের পর সরকারের সঙ্গে পাঞ্জা লড়ার অভিপ্রায় ব্যক্ত করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।

লকডাউনে রিকশাচালক ও বাঁশখালীর শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে মান্না বলেন, এই সরকারের কোনো মূল্যবোধ নেই।

অনুষ্ঠানে করোনা মোকাবিলায় দরিদ্র পরিবারের খাদ্য নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার আহ্বান জানান অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দকে বাস্তবসম্মত দাবি করে করোনা মোকাবিলায় প্রাপ্ত বিভিন্ন সংস্থার অনুদানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি বলেন, সম্মান করেই বলছি বাংলাদেশে লকডাউন দিতে হলে মানুষের খাদ্য নিশ্চিত করে দিতে হবে। সেটা না করে লকডাউন দেয়া প্রতারণা।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা