রাজনীতি

চতুর্থ দফা পৌর নির্বাচনে বিএনপির ফরম বিক্রি শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ দফা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা বুধবার (৬ জানুয়ারি) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। দলীয় চেয়াপারসনের গুলশান কার্যালয় কিংবা সংশ্লিষ্ট জেলা বিএনপির কার্যালয় থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইতোপূর্বে জারিকৃত দলীয় নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ফরম জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে তা হল- নির্ধারিত ফরম ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ১২ জানুয়ারি বিকাল ৫টার পর কোনো আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না। ১৫ জানুয়ারি চূড়ান্ত দলীয় মনোনয়ন প্রকাশ ও পরদিন প্রত্যায়নপত্র দেয়া হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি ৪র্থ দফায় ৫৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপে যেসব পৌরসভায় নির্বাচন হবে :

১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে যেসব পৌরসভায় নির্বাচন হবে সেগুলো হলো- ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও (ইভিএম) ও রানীশৈংকল, রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী (ইভিএম), তানোর ও তাহেরপুর। লালমনিরহাটের লালমনিরহাট সদর (ইভিএম) ও পাটগ্রাম। নরসিংদীর নরসিংদী সদর ও মাধবদী (ইভিএম)। রাজবাড়ীর রাজবাড়ী সদর (ইভিএম) ও গোয়ালন্দ।

বরিশালের মুলাদী (ইভিএম) ও বানারীপাড়া। শেরপুরের শেরপুর সদর (ইভিএম) ও শ্রীবরদী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম)। নাটোরের বড়াইগ্রাম ও নাটোর। খাগড়াছড়ির মাটিরাঙা।

বান্দরবানের বান্দরবান (ইভিএম) ও বাগেরহাটের বাগেরহাট (ইভিএম)। সাতক্ষীরার সাতক্ষীরা (ইভিএম) ও হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম)। কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম)।

চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া (ইভিএম) ও চন্দনাইশ। কিশোরগঞ্জের বাজিতপুর (ইভিএম), হোসেনপুর ও করিমগঞ্জ। টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম) ও কালিহাতী। পটুয়াখালীর কলাপাড়া (ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা (ইভিএম)।

ফেনীর পরশুরাম (ইভিএম), চাঁদপুরের কচুয়া (ইভিএম) ও ফরিদগঞ্জ। মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোনার নেত্রকোনা সদর (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম) ও বাঘারপাড়া।

রাঙামাটির রাঙামাটি (ইভিএম), মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুরের ডামুঢ্যা ও জামালপুরের মেলান্দহ।

ময়মনসিংহের ফুলপুর (ইভিএম), জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম) ও কালাই। নোয়াখালীর চাটখিল (ইভিএম), ব্রাহ্মণাড়িয়ার আখাউড়া (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি (ইভিএম) এবং ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট পৌরসভা।

সান নিউজ/টিএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা