রাজনীতি

১২ নভেম্বর বিজয় নিয়ে ঘরে ফিরব : জাহাঙ্গীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা : আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ঘাত-প্রতিঘাত যাই আসুক, কোনো কিছুকেই আর ভয় করব না। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত মাঠে থাকব। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুড়িল-বিশ্বরোড, জোয়ার সাহারা, বসুন্ধরা ও জগ্ননাথপুর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর বলেন, “জনগণের আস্থা হারিয়ে দিনের ভোট রাতে করা জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের প্রার্থী ও তাদের সমর্থকেরা প্রতিনিয়ত ধানের শীষের গণসংযোগে বাধা দিচ্ছে। যতই বাধা দিক আগামী ১২ নভেম্বর বিজয় নিয়ে ঘরে ফিরব। জাহাঙ্গীর বলেন, ‘বেগম খালেদা জিয়া ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে এই এলাকার যত উন্নয়ন করেছেন, সেভাবে আর কেউ করেনি। তাই আমরা বিশ্বাস করি, আগামী ১২ নভেম্বর জনগণ ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবে এবং বিএনপির কর্মীরা পোলিং এজেন্ট হিসেবে ভোট কেন্দ্রে থাকবে।”

আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসানের উদ্দেশে জাহাঙ্গীর বলেন, ‘আমরা যেখানে গণসংযোগের জন্য কর্মসূচি দেই, আপনারা সেখানে পাল্টা কর্মসূচি দেন। আপনাদের জনগণের ওপর আস্থা নেই কেন, ভয় পান কেন? গণসংযোগে অংশ নেন গতবছর ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, ছাত্রদলের সাবেক নেতা রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, মহানগর বিএনপি নেতা কাজী হযরত আলী, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফকরুদ্দিন রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজাউল হক রিয়াজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা