রাজনীতি
উপ-নির্বাচন

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য পদে উপ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত।

সকাল থেকেই নির্ধারিত সময়ে ঢাকা- ৫ আসনের ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১৪টি ওয়ার্ড এবং ডেমরা, যাত্রাবাড়ী এবং কদমতলী থানার কিছু অংশ নিয়ে নির্বাচনী আসন।

নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি সেভাবে দেখা যাচ্ছে না। আসনের ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ এবং ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার মিলিয়ে মোট ভোটার আছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

ঢাকা-৫ আসনে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।

সকাল ১০টায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলামের। তবে এই আসনের নিবন্ধিত ভোটার না হওয়ায় ভোট দিতে পারছেন না বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন আহম্মেদ।

গত ৬ মে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা যাওয়ায় ঢাকা-৫ আসন শূন্য হয় । গত ৩ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে নওগাঁ-৬ আসনে দলীয় প্রতীক নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও এনপিপির তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আত্রাই-রানীনগর উপজেলার মোট ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। আসনটিতে এবারই প্রথম ইভিএম ব্যবহার করা হচ্ছে। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা