সংগৃহীত ছবি
রাজনীতি

পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করে বলেন জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে সরকার সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছে না

তারেক রহমান বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচনের কথা বলে জনগনের সামনে ধূম্রজালের সৃষ্টি করছে।

তিনি বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। অন্যদিকে খুন-খারাবি চলছে দেশে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের লাগামহীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসুন। নিরপেক্ষতা বজায় রাখতে সতর্কতা অবলম্বন করুন। আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করুন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে তাঁবেদারি রাষ্ট্র যারা বানাতে চেয়েছিল তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া। এই ফাঁদে বিএনপি পা দেবে না। এ সময় নিজেদের মধ্যে যেন ঐক্য বিনষ্ট না হয়, সেজন্য বিএনপির সব স্তরের নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তারেক রহমান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা