রাজনীতি

দেশজুড়ে আওয়ামী লীগের নতুন ৮ কমিটি

নিজস্ব প্রতিবেদক : সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রতিটি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে টিম গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় ৮টি বিভাগের জন্য এই টিম গঠিত হয়।

ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অন্যান্য সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, অ্যাডভোকেট সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী, মোহাম্মদ সাঈদ খোকন।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। অন্যান্য সদস্য সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবদুল মতিন খসরু, নির্বাহী পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নির্বাহী পরিষদ সদস্য দীপংকর তালুকদার।

খুলনা বিভাগীয় টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। অন্যান্য সদস্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, পীযূষ কান্তি ভট্টাচার্য, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা।

বরিশাল বিভাগীয় টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। টিমের অন্যান্য সদস্য দলটির নির্বাহী পরিষদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, নির্বাহী পরিষদ সদস্য গোলাম কবীর রাব্বানী চিনু, আনিসুর রহমান।

রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। টিমের অন্যান্য সদস্যরা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, কোষাধক্ষ্য এইচ এন আশিকুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। অন্যান্য সদস্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান, বেগম আখতার জাহান।

ময়মনসিংহ বিভাগীয় টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। অন্যান্য সদস্য দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী পরিষদ সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। অন্যান্য সদস্য সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, নুরুল ইসলাম নাহিদ, নির্বাহী পরিষদ সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা