পল্টন কার্যালয়ের সামনে যুবদলের মানববন্ধন
রাজনীতি

পল্টন কার্যালয়ের সামনে যুবদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে নাটকে কটূক্তির প্রতিবাদে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে দশটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন।

মানববন্ধনে উপস্থিত রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলীয় নেতারা।
সভাপতিত্ব করছেন যুব দল সভাপতি সাইফুল আলম নীরব। পরিচালনা করছেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা