রাজনীতি

'ছাত্রলীগের নেতারাই সবগুলো ধর্ষণের ঘটনায় জড়িত'

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের এমসি কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধর্ষণের ঘটনা এটা নতুন কিছু নয়। ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা ছাত্রলীগের চরিত্রগত স্বভাব এটা।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ধর্ষণের সংখ্যা এমনভাবে বেড়েছে অতীতে আমরা এমন কখনও দেখিনি। সব চাইতে লজ্জার কথা হলো আওয়ামী লীগের মতো একটা পুরোনো দলে যে ছাত্র সংগঠন যাদের একটা পুরানো ঐতিহ্য আছে, তাদের নেতারাই সবগুলো ঘটনার সাথে জড়িত।

তিনি বলেন, এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ফখরুল আরও বলেন, নৈরাজ্যের কারণেই এমন সব সামাজিক সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে।

ইমডেমনিটি নাটকসহ বিভিন্নভাবে জিয়াউর রহমান, বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ করছে বিএনপি।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা