সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মোহাম্মদ রুহুল আমিন’র মৃত্যু দিবস

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (১০- ডিসেম্বর) ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৮১৭- মিসিসিপি ২০তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়।

১৮৬৮- বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।

১৮৮৪- মার্ক টোয়েনের বর্ণবাদবিরোধী উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৮- স্পেন থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।

১৯০১- আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

১৯০২- তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।

১৯০৩ - ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশি সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় ।

১৯০৬- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরস্কার পান।

১৯২১ - নাট্যাচার্য্য শিশিরকুমার ভাদুড়ী প্রথম ম্যাডান কোম্পানির রঙ্গালয়ে ‘আলমগীর’নাটকে নামভূমিকায় আবির্ভূত হন ও জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৪৮- জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়।

১৯৬৩ - জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।

১৯৭১ - সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।

১৯৮৩ - রাউল আনফোন্সিনের ক্ষমতাগ্রহণের মাধ্যমে আর্জেন্টিনায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।

১৯৮৮ - আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।

১৯৮৯ - চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।

২০০১ - সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০০৭ - ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হন।

জন্ম:

১৮০৪ - কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৮১৫ - অ্যাডা লাভলেস, কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।

১৮২১ - নিকোলাই নেক্রাসভ, রাশিয়ান কবি ও সমালোচক।

১৮৩০- বিখ্যাত মার্কিন কবি এমিলি ডিকেনসন।

১৮৪৫ - পুরাতত্ত্ব বিষয়ক রচনার জন্য খ্যাতিমান লেখক রামদাস সেন।

১৮৭০ - স্যার যদুনাথ সরকার, স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।

১৮৭৮ - চক্রবর্তী রাজাগোপালাচারী, বিশিষ্ট ভারতীয় আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা।

১৮৮৮ - প্রফুল্ল চাকী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা।

১৮৯১- নোবেলজয়ী সুইডিশ নারী কবি ও নাট্যকার নেলি সাকস।

১৯০৯ - শিশু ও কিশোর সাহিত্যের সুপরিচিত লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়।

১৯২৫ - সংগীত পরিচালক সমর দাস।

১৯২৯ - সমর দাস, বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৩৪ - হাওয়ার্ড মার্টিন টেমিন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।

১৯৪১ - কয়ু সাকামটো, জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেতা।

১৯৪৮ - পিএলএফ-এর (ফিলিস্তিন লিবারেশন ফ্রন্ট) প্রতিষ্ঠাতা মোহাম্দ জাইদান (আবু আব্বাস)।

১৯৬০ - কেনেথ ব্রানাঘ, উত্তর আইরিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭৫ - জসিপ স্ককো, অস্ট্রেলিয়ান ফুটবল।

১৯৮৫ - চার্লি অ্যাডাম, স্কটিশ ফুটবল।

১৯৮৭ - গঞ্জালো ইগুয়াইন, ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়।

১৯৮৮ - নেভেন সুবটিক, সার্বিয়ার ফুটবল।

মৃত্যু:

১১৯৮ - ইবনে রুশদ, আরব-আন্দালুসীয় দার্শনিক ছিলেন।

১৮৯৬- সুইডিশ বিজ্ঞানী ও নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল।

১৯২৬ - নিকোলা পাসিক, সার্বীয় রাজনীতিবিদ ও ৪৬ তম প্রধানমন্ত্রী।

১৯৩৬ - লুইগি পিরান্ডেলো, নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক ও নাট্যকার।

১৯৫৩ - আবদুল্লাহ ইউসুফ আলী, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক। আল কুরআনের ইংরেজী অনুবাদক হিসেবে সমগ্র বিশ্বে খ্যাতি লাভকারী একজন মুসলিম ব্যাক্তিত্ব ছিলেন।

১৯৬৮ - চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান।

১৯৭১ - বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।

মোহাম্মদ রুহুল আমিন (১৯৩৫ - ১০ ডিসেম্বর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহিদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।

১৯৮২ - ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক আলি আসগর সুরূশ।

১৯৮৮ - রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা।

১৯৯৫ - স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু।

১৯৯৮ - কিরণময় সেন বাঙালি ভারতীয় স্বাধীনতা কর্মী।

২০০১ -অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

২০০৪ - গ্যারি ওয়েব্ব, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।

২০১০ - জন বেনেট ফেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।

২০১২ - ইয়াজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের ১৩ তম রাষ্ট্রপতি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা