ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (৭ মার্চ) ফাল্গুন ২২, ১৪২৯ বঙ্গাব্দ। ১৪ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫

ঘটনাবলী :

১৮৩৫ - ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফরাসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষা প্রচলন করে।

১৮৬১ - ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ।

১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহামবেল তার তৈরি টেলিফোন পেটেন্ট করেন।

১৯১৭ - জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।

১৯২৩ - তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়।

১৯৭১ - রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন।

১৯৭৩ - বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিবেচনায় ১৬ কোটির অধিক মানুষ নিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় ছেয়ে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।

১৯৮৫ - বিখ্যাত গান উই আর দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক ভাবে প্রকাশ পায়।

১৯৮৬ - চ্যালেঞ্জার দুর্ঘটনা ইউএসএস প্রিসার্ভারের ডুবুরীরা সাগর তলে চ্যালেঞ্জারের কেবিন ক্রুদের অবস্থান নিশ্চিত করে।

১৯৮৯ - ইরান ও যুক্তরাজ্যের কূটনৈতিক সর্ম্পক ছিন্ন। সালমান রুশদীকে দুদেশের মধ্যে জটিলতার সৃষ্টি হয়।

আরও পড়ুন : তেলবাহী ওয়াগন ও বাস সংঘর্ষ, নিহত ৩

জন্মদিন :

১৮৫৭ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক জুলিয়াস ওয়াগনার-জারেগ জন্মগ্রহণ করেছিলেন।

১৮৯০ - মনোরঞ্জন গুপ্ত, বৃটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী ও আইন সভার সদস্য।(মৃ.১৯৭৬)

১৯০৪ - বাঙালি লেখক ও ঔপন্যাসিক ফাল্গুনী মুখোপাধ্যায়।(মৃ.১৯৭৫)

১৯০৭ - অখিলচন্দ্র নন্দী, ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী।(ম.১৯৮৭)

১৯১১ - সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন ভারতের জনপ্রিয় হিন্দি কবি ও ঔপন্যাসিক।(মৃ.০৪/০৪/১৯৮৭)

১৯১৪ - আমেরিকান অভিনেতা জনরদনী জন্ম গ্রহণ করেছিলেন।

১৯৩১ - শঙ্কু মহারাজ প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক।(মৃ.১৮/১০/২০০৪)

১৯৩৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ডেভিড বাল্টিমোর জন্মগ্রহণ করেন।

১৯৩৯ - ফরাসি গায়ক ও গীতিকার দান্যেল গেরারদ জন্মগ্রহণ করেন।

১৯৪৬ - ইংরেজ গায়ক, গীতিকার, কীবোর্ড প্লেয়ার ও প্রযোজক ম্যাথু ফিশার জন্মগ্রহণ করেন।

১৯৫০ - ফরীদ উদ্দীন মাসঊদ, বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব।

১৯৫৪ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস জন্মগ্রহণ করেন।

১৯৫৫ - ভারতীয় অভিনেতা অনুপম খের জন্মগ্রহণ করেন।

১৯৬১ - আমেরিকান অভিনেত্রী মেরি বেথ ইভান্স জন্মগ্রহণ করেন।

১৯৮৭ - ফরাসি ফুটবল খেলোয়াড় হাতেম বিন আরফা জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন : পবিত্র শবে বরাত আজ

মৃত্যুবার্ষিকী :

১৯৩২ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেন।

১৯৫৪ - নীহারবালা, নৃত্যগীতে সুদক্ষা খ্যাতনাম্নী অভিনেত্রী।

১৯৮২ - বিমল ঘোষ, শিশু সাহিত্যিক। (জ.১২/১২/১৯১০)

১৯৮৮ - আমেরিকান অভিনেতা রবার্ট লিভিংস্টোন মৃত্যুবরণ করেন।

১৯৯৭ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ এডওয়ার্ড মিল্স পারসেল মৃত্যুবরণ করেন।

১৯৯৯ - স্ট্যানলি কুব্রিক, একজন একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

২০০০ - ইংরেজ অভিনেতা চার্লস গ্রে মৃত্যুবরণ করেন।

২০০৯ - দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জাং জা-ইয়েওন মৃত্যুবরণ করেন।

২০১৩ - উইলি সিটকেস আমেরিকান অভিনেতা মৃত্যুবরণ করেন।

২০১৭ - কালিকাপ্রসাদ ভট্টাচার্য, একজন ভারতীয় সঙ্গীতশিল্পী, দোহার ফোক ব্যান্ড। (জ.১১/০৯/১৯৭০)

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরের ফুলবাড়ীর সমাচার

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকার মাদক আটক করেন॥ দিনাজপুরে...

কেশবপুরে জাটকা ইলিশ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা 

যশোর জেলার কেশবপুর পৌর শহরের মাছ বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করার অপরাধে কাম...

ভারত ও পাকিস্তান যুদ্ধে শাহবাজ শরিফেরও ঝুঁকি ছিল: ট্রাম্প

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ভারত ও...

আহসান এইচ মনসুর বাদ; নতুন গভর্নর মোস্তাকুর রহমান

ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করা হয়েছে মো. মোস্তা...

ভারত ও পাকিস্তান যুদ্ধে শাহবাজ শরিফেরও ঝুঁকি ছিল: ট্রাম্প

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ভারত ও...

আহসান এইচ মনসুর বাদ; নতুন গভর্নর মোস্তাকুর রহমান

ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করা হয়েছে মো. মোস্তা...

দিনাজপুরের ফুলবাড়ীর সমাচার

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকার মাদক আটক করেন॥ দিনাজপুরে...

কেশবপুরে জাটকা ইলিশ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা 

যশোর জেলার কেশবপুর পৌর শহরের মাছ বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করার অপরাধে কাম...

রমজানে বাজার নিয়ন্ত্রণে এমপি জাহান্দার আলী জাহানের মনিটরিং

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন জাহান্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা