ফাইল ফটো
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিনে

নোবেল জয়ী অধ্যাপক হর গোবিন্দ খোরানা'র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিংয়ের জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন‘।

আজ সোমবার (৯ জানুয়ারি) ২৫ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ। ১৫ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮ম দিন।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : ভারতীয় অভিনেতা ইরফান খান’র জন্ম

ঘটনাবলি :

১৩১৭ পঞ্চম ফিলিপস ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫২২ অ্যাড্রিয়ান এফ বোয়েনস পোপ নির্বাচিত হন।

১৭৫৭ রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন।

১৭৬০ বারারি ঘাটের যুদ্ধে আফগানরা মারাঠিদের পরাজিত করে।

১৭৭৬ বিপ্লবী লেখক টমাস পেইনের ‘কমনসেন্স’ প্রকাশিত হয়।

১৭৯২ তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য এবং রাশিয়ার মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৯৯ নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট আয়কর ব্যবস্থা চালু করেন।

১৮১১ প্রথম মহিলা গলফ টুর্নামেন্ট শুরু হয়।

১৮১৬ স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি সর্বপ্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয়।

১৯১৫ দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের স্থপতি মোহন দিবেস করম চাঁদ গান্ধীর স্বদেশ প্রত্যাবর্তন করেন।

১৯১৫ ব্রিটিশ সৈন্যবাহিনী গালিবুলি যুদ্ধে যোগ দেয়।

১৯১৭ প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিনের পাশে মিসর সীমান্তের কাছে রাফায় যুদ্ধ হয়।

১৯১৭ যুদ্ধে রাশিয়ার যোগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে ধর্মঘট পালন করা হয়।

১৯৪২ জাপানের সৈন্যবাহিনী মালয়েসিয়ার রাজধানী কুয়ালালাপুর দখল করে।

১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন বাহিনী ফিলিপাইনের লুজন আক্রমণ করে।

১৯৫১ নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ।

১৯৫৪ সুদানে নিজস্ব সরকারব্যবস্থা প্রবর্তিত হয়।

১৯৬০ মিসরের নীল নদের উপর বিশ্ব বিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়।

১৯৬৪ পানামায় মার্কিন পতাকা উড্ডয়নের জের হিসেবে পানামা খাল এলাকায় মার্কিন সৈন্য আর স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ২১জন পানাম্যানিয়ন নিহত , ৪জন মার্কিন সৈন্য প্রাণ হারায়।

১৯৬৮ মার্কিন মহাশূণ্যযান সার্ভেয়ার চাঁদে অবতরণ করে।

১৯৬৮ সৌদি আরব, কুয়েত আর লিবিয়ার যৌথ উদ্যোগে আরব তেল দাতা দেশের সংস্থা ওপেক প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার সদর দফতর কুয়েতে অবস্থিত।

১৯৮২ মিশর ও ইজরাইল সিনাই থেকে ইজরালি সৈন্য প্রত্যাহারে সম্মত হয়।

১৯৮৩ পানামার কংডাডোলা দ্বীপে কলিম্বিয়া, ভেলারিয়া, মেকসিকো আর পানামার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক হয়। তাদের মধ্যে মধ্য আমেরিকার বিরোধের সম্পত্তি নিয়ে আলোচনা হয়।

১৯৮৯ ব্রিটেনের মিল্যাণ বিমান কোম্পানির বোইং ৭৩৭ যাত্রীবাহী বিমান আকাশে উড্ডয়নের ১৭ মিনিটের পর মাটিতে ভূপাতিত হয়।

১৯৯১ উপসাগরীয় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে অনুষ্ঠিত জেনেভা বৈঠক ব্যর্থ হয়।

১৯৯২ বাংলাদেশের জাতীয় সংসদে বিভক্তি ভোটে সরকারি দলের পরাজয় ঘটে।

১৯৯৫ ইরাক ও রাশিয়ার মধ্যে ‘পারমানবিক চুল্লি’ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়।

১৯৯৭ শ্রীলঙ্কায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তামিল গেরিলারা ১৪২ সৈন্যকে হত্যা করে।

২০০৫ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান পদে নির্বাচনে রুহি ফতোয়া জয়ী হন।

আরও পড়ুন : ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের ১০১ বছর

জন্মদিন :

১৫৫৪ পোপ পঞ্চদশ গ্রেগরি জন্ম গ্রহণ করেন।

১৮১১ গিলবার্ট অ্যাবট এ বেকেট, তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক ও লেখক।

১৮৮৪ সাহিত্যিক ও আইনজীবী সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়।

১৮৯০ খ্যাতনামা চেক লেখক এবং নাট্যকার ক্যারেল কাপেক।

১৮৯৮ ওয়ালয় বেকার, তিনি ছিলেন আমেরিকান মহা শতবর্ষবয়স্ক মানব।

১৯০৮ সিমোন দ্য বোভোয়ার, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও লেখক।

১৯১২ রামকৃষ্ণ রায়, তিনি ছিলেন বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯১৩ রিচার্ড নিক্সন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি।

১৯২২ হর গোবিন্দ খোরানা, তিনি ছিলেন নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও অধ্যাপক।

১৯২৬ সিডনি লততেরব্য, তিনি ছিলেন ব্রিটিশ টেলিভিশনের প্রযোজক ও পরিচালক।

১৯৩৩ উইলবার এডিসন স্মিথ, তিনি জাম্বিয়ারবংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক ও লেখক।

১৯৪৪ জিমি পেজ, তিনি ইংরেজ গিটার, গীতিকার ও প্রযোজক।

১৯৫৯ রিগবারটা মেঞ্চু, তিনি নোবেল পুরস্কার বিজয়ী গুয়াতেমালার সমাজ কর্মী।

১৯৬৫ ফারহা খান, তিনি ভারতীয় অভিনেত্রী, পরিচালক ও কোরিওগ্রাফার।

১৯৭৪ ফারহান আখতার, তিনি ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।

১৯৭৮ গেন্নারো গাতুসো, তিনি সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৮৫ জুয়ান ফ্রান্সিসকো টরেস, তিনি স্প্যানিশ ফুটবলার।

১৯৮৭ লুকাস লেইভা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৯ নিনা ডব্রেভ, তিনি বুলগেরিয় বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা।

আরও পড়ুন : জনপ্রিয় সঙ্গীত শিল্পী এ আর রহমান ‘র জন্ম

মৃত্যুবার্ষিকী :

১২৮৩ চীনের প্রধানমন্ত্রী ওয়েন তিয়ানজিয়ান।

১৩২৪ মার্কো পোলো, তিনি ছিলেন ইতালিয়ান বণিক ও এক্সপ্লোরার।

১৬৯৩ কলকাতা নগরীর পত্তনকারী জোব চার্নক।

১৭৫৭ বার্নার্ড লে বভিয়ের ডি ফন্টেনেলে, তিনি ছিলেন ফরাসি লেখক, কবি ও নাট্যকার।

১৭৯৯ মারিয়া গায়েটানা আগ্নেসি, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।

১৮৪৩ উইলিয়াম হেদলেয়, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী।

১৯১১ এডুইন আর্থার জোনস, তিনি ছিলেন আমেরিকান সুরকার।

১৯২৩ প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুর।

১৯৪৪ মৃৎশিল্পী গোপেশ্বর পাল।

১৯৪৫ ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক রবিন জর্জ কলিংউড।

১৯৬০ এলসি জে. অক্সএনহাম, তিনি ছিলেন ইংরেজ লেখক।

১৯৬১ এমিলি গ্রিন বল্চ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।

১৯৭২ বীণকার ওস্তাদ দবির খাঁ ।

১৯৭৩ তৃতীয় নেপোলিয়ন, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৮৪ ভারতবিদ্যা বিশেষজ্ঞ জন ব্রাফে।

১৯৯৪ কমিউনিস্ট নেতা দেবেন শিকদার।

১৯৯৮ কেনিচি ফুকুই, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।

২০১৩ জেমস ম্যাকগিল বিউকানান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।

২০১৪ ডেল টমাস মর্টেনসেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা