ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিনে

সরলা দেবী ও চেঙ্গিস খানের প্রয়াণ 

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

আরও পড়ুন: মাতুয়াইলে কারখানার আগুন নিয়ন্ত্রণে

ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট ) ৩ ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ। ১৯ মহররম , ১৪৪৪ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্ট জনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।


ঘটনাবলী

১২০১ - রিগা শহর প্রতিষ্ঠিত হয়।

১৫৮৭ - আমেরিকায় প্রথম ইংরেজ শিশু ভার্জিনিয়া ডেয়ারের জন্ম।

১৮০০ - লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।

১৯৫৮ - ব্রজেন দাস প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন।

১৯৬১ - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম শুরু হয়।

১৯৭৪ - ভারত পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায় ।

২০০৮ - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ চাপের মুখে পদত্যাগ করেন।

জন্ম বার্ষিকী

১৮৫০ - ফরাসি সাহিত্যিক বালজাক।

১৯০০ - বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভারতীয় কূটনৈতিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে ভারতের প্রথম মহিলা সভাপতি।

১৯০৮ - বিল মেরিট, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

১৯২৭ - রোজালিন কার্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের সহধর্মণী।

আরও পড়ুন: কাবুলে বিস্ফোরণ, নিহত ২১

১৯৩৪ - গুলজার, প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক।

১৯৩৫ - গেইল ফিশার, আমেরিকান অভিনেত্রী।

১৯৩৬ - রবার্ট রেডফোর্ড, আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৫৪ - ভি কে শশিকলা, ভারতীয় ব্যবসায়ী মহিলা রাজনীতিবিদ হয়ে উঠেছেন।

১৯৪৮ - ফারুক, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।

১৯৪৯ - সেলিম আল দীন, বাংলাদেশী নাট্যকার, গবেষক।

১৯৬৯ - এডওয়ার্ড নর্টন, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, ও সমাজকর্মী।

১৯৮০ - এস্তেবান কাম্বিয়াসো, সাবেক আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।

মৃত্যু বার্ষিকী

১২২৭ - চেঙ্গিজ খান প্রধান মঙ্গোল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান, ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি। জন্মসূত্রে তার নাম ছিল তেমুজিন। তিনি মঙ্গোল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মঙ্গোল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। নিকট ইতিহাসে এটিই ছিল পৃথিবীর সর্ববৃহৎ সম্রাজ্য। তিনি মঙ্গোলিয়ার বোরজিগিন বংশে জন্ম নিয়েছিলেন। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্বগুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেন।যদিও বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিজ খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত তথাপি মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত ও সকলের ভালোবাসার পাত্র।

১৯৪৫ - সরলা দেবী চৌধুরানী যিনি সরলা ঘোষাল নামেও পরিচিত হলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী। ইনি ১৯১০ সালে এলাহাবাদে ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। ভারতীয় নারীদের উন্নয়নের স্বার্থে স্ত্রীশিক্ষা সহ অন্যান্য বিবিধ কর্মসূচি গ্রহণ করে এই সংগঠন ভারতের বিভিন্ন প্রান্তে শাখা বিস্তার করে। তিনি প্রতাপাদিত্ত উৎসব শুরু করেন। লক্ষীর ভান্ডার তিনিই প্রতিষ্ঠা করেন।

১৯৪৫ - সুভাষ চন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা।

১৯৬৮ - মওলানা মুহাম্মদ আকরাম খাঁ, একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।

১৯৬৯ - হুমায়ুন কবির, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক।

আরও পড়ুন: শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী

১৯৭৫ - শওকত আলী, রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা।

১৯৮০ - দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক।

১৯৯৮ - পার্সিস খামবাট্টা, একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।

২০০৯ - কিম দায়ে জং, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ছিলেন।

২০১৫ - শুভ্রা মুখোপাধ্যায়, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের...

মুন্সীগঞ্জ মাইক্রোবাস খাদে পড়ে দুবাই প্রবাসীর স্ত্রী নিহত, আহত- ১১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা