ইতিহাসের এই দিন
ঐতিহ্য ও কৃষ্টি
১৮ অক্টোবর

ইতিহাসের এই দিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজ তার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ ১৮ অক্টোবর ২০২১, সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫৬৫ - ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয়।

১৭৪৮ - গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেল’-এর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৬৭- অলাস্কা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।

১৯১২ - ইতালী ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১২ - বুলগেরিয়া, সার্বিয়া, গ্রীস ও মন্ট্রিনিগ্রো ওসমানিয় তুর্কী সেনাদের ওপর হামলা শুরু করার মাধ্যমে প্রথম বলকান যুদ্ধ শুরু করে।

১৯২২- জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসির প্রতিষ্ঠা।

১৯৬৭- রুশ মহাকাশযান ভেনাস-৪ প্রথমবারের মতো শুক্র গ্রহে নিরাপদে অবতরণ করে।

১৯৭২ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মানসূচক পদক জুলিও কুরি লাভ করেন।

১৯৭৩ - মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।

জন্ম:
১৮৫৯ - বিশিষ্ট ফরাসি দার্শনিক অঁরি-লুই বর্গসাঁ (ফরাসি:Henri-Louis Bergson) জন্মগ্রহণ করেন।

১৯১৮ - ভারতীয় চিত্রশিল্পী পরিতোষ সেন জন্মগ্রহণ করেন।

১৯৩৯- মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির আততায়ী লি হার্ভি অসওয়াল্ড।

১৯২৫- বাঙালি মহিয়সী নারী এবং বিপ্লবী কৃষক নেত্রী ইলা মিত্র।

১৯৬৪ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন ।

১৯৬৮- ভারতীয় ক্রিকেটার নরেন্দ্র হিরওয়ানি।

১৯৬৮- অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল।

মৃত্যু:
১৮৭১- ব্রিটিশ প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক চার্লস ব্যাবেজ।

১৬৭৮ - চিত্রশিল্পী ইয়াকপ ইয়োরদানস মৃত্যুবরণ করেন।

১৯১৪ - কবি আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।

১৯২৩ - কথাসাহিত্যিক মোহাম্মদ নজিবুর রহমান মৃত্যুবরণ করেন।

১৯৩১- মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন।

১৯৮০- রবীন্দ্রসংগীতশিল্পী দেবব্রত বিশ্বাস।

১৯৮৫ - দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েস (২৮) এর ফাঁসি হয়।

২০১৮ - কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

মেসি উন্মাদনায় ঢাকার শোবিজ তারকারা 

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলেন জাদুকর লিওনেল মেসি। আর...

আদাবরে ‘কবজি কাটা’ গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টের একটি দোকানে ভয়াবহ ছিনতাই ও হামলার ঘটনার পর সক্...

খেটে খাওয়া মানুষের বাজেটই জনগণের ভাগ্য বদলের রূপরেখা: তারেক রহমান

সিলেটের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বাজেট নিয়ে চলমান স...

দীর্ঘদিনের অভিশাপ কাটলো মেসির আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপে দীর্ঘদিনে...

প্রধানমন্ত্রীর আগমনের আগে ঝড়ো বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠান শু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা