সংগৃহিত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

অভিজিৎ রায়’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: প্রতুল চন্দ্র সরকার’র জন্ম

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাবান, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: গাজী মাজহারুল আনোয়ার’র জন্ম

ঘটনাবলী

৩১৯ - চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।

১৫৩১ - লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।

১৭৯৭ - ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।

১৮৪৮ - দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।

১৮৬৩ - লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।

১৮৭০ - নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।

১৮৭১ - ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।

১৮৮৪ - ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৭ - রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু।

১৯২১ - ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩১ - কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯৩৭ - ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু।

১৯৫২ - ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।

১৯৬৯ - রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বেঠক।

১৯৮০ - ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৮৭ - জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধের অবসান।

আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জন্ম

১৮০২ - ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।

১৮৬১ - বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দের জন্মগ্রহণ করে।

১৮৬৯ - রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া জন্মগ্রহণ করেন।

১৯০০ - অনাথনাথ বসু,বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ।

১৯০৮ - শিশু সাহিত্যিক লীলা মজুমদার জন্মগ্রহণ করেন।

১৯০৯ - তালাল বিন আবদুল্লাহ, জর্ডান এর দ্বিতীয় বাদশাহ।

১৯৩৬ - নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা৷

১৯৩৭ - মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।

১৯৬৩ - চন্দন সেন, বিশিষ্ট ভারতীয় বাঙালি নট, নাট্যকার, নির্দেশক, মঞ্চ পরিকল্পক।

১৯৭৩ - ওলে গানার সলশেয়ার, একজন নরওয়েজীয় ফুটবলার।

১৯৮২ - লি না, চীন তথা এশিয়ার ১ম খেলোয়াড় হিসেবে যে-কোন গ্রাণ্ড স্লাম বিজয়ী।

আরও পড়ুন: শরৎচন্দ্র বসু’র প্রয়াণ

মৃত্যু

১৫৭৭ - সুইডেনের রাজা ষোড়শ এরিক মৃত্যুবরণ করেন।

১৯৬৬ - বিনায়ক দামোদর সাভারকর - ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা।

১৯৮০ - শ্যামমোহিনী দেবী নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী ও স্ত্রীশিক্ষা বিস্তারসহ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তিত্ব।

১৯৮৫ - সন্তোষকুমার ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।

১৯৮৬ - ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানান মৃত্যুবরণ করেন।

২০০৮ - স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়।

২০১৫ - অভিজিৎ রায়, বাংলাদেশী প্রগতিশীল ও মুক্তচিন্তার অন্যতম পথিকৃৎ, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। লেখক এবং ব্লগার।

অভিজিৎ রায় (১২ সেপ্টেম্বর ১৯৭১ – ২৬ ফেব্রুয়ারি ২০১৫) ছিলেন একজন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী, ব্লগার ও লেখক। তিনি বাংলাদেশে মুক্তচিন্তার আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং সরকারের সেন্সরশিপ ও ব্লগারদের কারাদণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদের সমন্বয়কারী ছিলেন। তিনি পেশায় একজন প্রকৌশলী হলেও, তার স্ব-প্রতিষ্ঠিত ওয়েবসাইট "মুক্তমনা"-য় লেখালেখির জন্য অধিক পরিচিত লাভ করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখে অমর একুশে গ্রন্থমেলা থেকে বের হওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে আহত করে।[৬][৭] বাংলাদেশী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এই হামলার দায় স্বীকার করেছিল।

১৯৩৭ - হরিচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র রাজস্বী গুরুচাঁদ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস।

২০২৪ - ভারতীয় গজল শিল্পী পঙ্কজ উদাস।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা