লাইফস্টাইল

নুডলস অমলেট তৈরি 

লাইফস্টাইল ডেস্ক: নুডুলস হলো ছোট-বড় সবার খিদেরই বড় সমাধান। তবে বিভিন্ন উপায়ে নুডলস রান্না করে খাওয়া যায়। তার অন্যতম নুডলস অমলেট যা খুব সহজেই তৈরি করা যায়। বিকেলে নাশতায় চায়ের সঙ্গে দারুণ উপভোগ্য এই নুডলস অমলেট।

আরও পড়ুন: দই চিংড়ি তৈরির রেসিপি

চলুন জেনে নেওয়া যাক, নুডলস অমলে তৈরি করার সহজ রেসিপি-

চুলায় প্যান বসিয়ে পানি দিন পরিমাণমতো। পানি ফুটে উঠলে তাতে যে কোনো ধরনের নুডলস এক প্যাকেট, সামান্য লবণ ও এর ভেতরের মসলা দিয়ে দিতে হবে।

এমন পরিমাণে পানি দিতে হবে যেন নুডলস সেদ্ধ হয়ে আর পানি না থাকে। নুডলস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে যাবার পরে নামিয়ে নিতে হবে।

এরপর ডিম দুইটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি ও লবণ পরিমাণমতো একসঙ্গে নিয়ে ফেটিয়ে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে ডিম দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে।

ডিমের নিচের পিঠ হয়ে গেলে ডিমের ওপর সেদ্ধ করা নুডলস দিয়ে ডিমের একপাশ উল্টে নুডলস এর অর্ধেকটা ঢেকে দিন। নুডলস দেওয়ার পর কিছুটা সময় চুলায় রেখেই অমলেট নামিয়ে প্লেটে নিয়ে নিন।

অমলেট প্লেটে নিয়ে উপরে চিলি ফ্লেক্স এবং ধনেপাতা কুচি ছিটিয়ে দেওয়ার পরে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে সেই নুডলস অমলেট।

সান নিউজ/এক/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা